💔 নীরব দহন 💔
আমার চোখের নীরব ভাষা,
তোমার বুকে তোলে না ঢেউ,
শূন্য হৃদয় পোড়ে আগুনে,
আজ খোজ রাখে না কেউ!
সুখের আলো বিলিয়ে দিলাম,
গড়ে দিলাম স্বপ্ন ঘর,
নিজেই ডুবি দুঃখ সাগরে,
হয়ে গেলাম আজ পর!
হারিয়েছি জীবনের খেলায়,
মিথ্যা মায়ার ফাঁদে পরে,
জলন্ত ছাইয়ে পুড়ে গিয়েও,
ভালোবাসি তোমায় রে!
💀 প্রতিদান 💀
ভালোবাসার বদলে কেনো,
পেলাম শুধুই অবহেলা?
ভুলে যেতে চেয়েও পেলাম,
ব্যথার দীর্ঘ কারাগার!
নোনা জলে ভিজল রাত,
তবু পারিনি ভুলতে তোকে,
শব্দহীন এক দীর্ঘশ্বাসে,
আজও ডুবে থাকি বুকে।
👽 নিঃশেষ স্বপ্ন 👽
তোমার দেওয়া দুঃখ জ্বালায়,
জ্বলছে আমার হৃদয়জুড়ে,
নাগিনীর ছোবল বিষে বিষাক্ত,
সুখের আলো মিছে মরে।
জীবনে নেমেছে ঘন অন্ধকার,
স্বপ্নগুলো ধুলোয় মিশে,
ভাঙা হাল আর নিভে যাওয়া আশায়,
কাটে দিন বুকের বিষে।
.jpg)
