💓💓 ভ্রান্ত পথিক💓💓
আমি পথহারা ব্যার্থ পথিক
চলার পথ নিকষ কালো,
আমি দুঃখের জলে সাতার কাটি
জীবন হল এলোমেলো।।
স্মুতির বুলেট বিদ্ধ হয়
চির সবুজ আমার বুকে,
প্রেম বিরহে পুড়ে মরি
হীন গ্লানি জীবন জুড়ে।।
ভূল করেই যদি ভুলা যেতো
সত্যি আমি ভুলে যেতাম,
নোনা জলে যদি কষ্ট যেতো
ঢেউ তুলে ধুয়ে দিতাম।।
যে হৃদয় আজ উম্মাদিত
তোর অবুজ প্রেম ডোরে,
সুখের খাচার দরজা খুলে
ছেড়ে দিতাম তোরে।।
আমি ঘৃণা করতাম ইচ্ছার জোরে
যদি করা যেতো ঘৃণা,
দুঃখের সাগর সেচে আমি
ভাঙতাম কপাট কারা।।
হাত বাড়ালেই মুঠো ভরে যায়
দুঃখ রাশি রাশি,
অতৃপ্ত মনের বিদির্ণ জ্বালা
তাড়ায় দিবা নিশি
.jpg)
