বালুকা বেলা
এসেছিলাম তোমার তীরে,
প্রেমের বাঁশি বাজিয়ে বেণু।
ফাগুন হাওয়ায় দুলে উঠেছিল
সাগরজলে সবুজ রেণু।
নীরব দ্বীপ, নীলিমা জড়িয়ে,
ঘুমিয়ে থাকে বালুর কণা।
চোখের পাতায় জোছনা মাখে,
নদীর বুকে স্বপ্ন গোনা।
তুমি যেন একান্ত নর্তকী,
নেশায় ভরা গোপন দ্বীপ।
ঢেউয়ের সাথে ছন্দ জড়িয়ে,
আকাশ জুড়ে মেঘের রূপ।
উথাল হাওয়ার মাতাল ঢেউ,
ছুটে আসে আকুল হয়ে,
ঢেউয়ের গর্জন কানে কানে
শোনায় স্মৃতির সুর বুকে।
শামুক, ঝিনুক, লাল কাঁকড়ারা,
ছুটে চলে বালুকা বেলায়,
নিঝুম নিশীথে মদির ঘোরে
সময় বয়ে যায় ভালবাসায়।
তবু কেনো মন পড়ে রয়,
তোমার স্রোতের ব্যাকুল টান?
পোড়া বুকের লাভা নিয়ে
লিখতে এলাম জীবন-গান।
.jpg)
