প্রিয় কাঠগোলাপ
কবি, বলো, কেনো তুমি
বিরহ গাঁথ ছড়িয়ে দাও?
চোখের মাঝে স্বপ্ন রেখে
শব্দ দিয়ে ব্যথা বাঁধাও?
ফিরতি পথে নেশার মতো
আছো মিশে বাতাসে,
তোমার চোখে গল্প লেখা
অভিব্যক্তির উল্লাসে।
রাত্রি তোমার আপন ঘর,
জীবনানন্দের পথিক তুমি,
ছন্দ গাঁথার উদাস প্রেমিক,
কবিতারই দিগন্ত তুমি।
তোমার প্রেয়সী শব্দসুরে
বাঁধে খোঁপায় ছন্দগান,
বাসন্তী শাড়ি দোলে পায়ে,
গলায় ছন্দের গুঞ্জন তান।
তুমি জানো, ঐ ঢেউগুলো
নিয়ে গেছে কতো মন,
এলোকেশীর স্বপ্ন ম্লান,
শুধুই বয়ে যায় ক্রন্দন।
তবু তুমি দাঁড়িয়ে আছো,
কবিতারই বারান্দায়,
শব্দ নিয়ে বুনছো ব্যথা
সময়েরই গহীন ছায়ায়।
আশোক, পলাশ, শিমুল ঝরে
লাল পাপড়ির পথ সাজায়,
তোমার রথ দাঁড়িয়ে থাকে,
সময়ের টানে থমকে যায়।
কবিতা শুধু শব্দ নয়,
রক্তমাংসেরও রূপ আছে,
পার্থক্য শুধু বোঝার মাঝে—
কেউ বলে কবিতা, কেউ কাঠগোলাপে!
.jpg)
