ফাগুন শূণ্য মন
কুঞ্জবনে গুঞ্জ উঠে
দখিনা সমীরনে,
ক্লান্ত কোকিল ভাঙা সুরে
শ্রাবন ঝরায় শুষ্ক শাখে।
আস্ত চাদের মস্ত হাসি
গগন যেন রূপ মাধবী,
তারার মেলায় কাতর চোখে
নিত্য নিশি তারে খুজি।
ফাগুন শূণ্য পুস্পবনে
শিশি ঝরে নিত্য ভোরে,
শূণ্যতা সব জেকে বসে
খর হৃদয়ের বালুচরে।
শিমুল বরণ মুক্ত পাখি
পরের ঘরের বন্দিনী,
অবুজ হৃদয় আজো পুষে
স্নিগ্ধ জ্যোতির নন্দিনী।
.jpg)
